জন্ম ও শৈশব
মাওলানা মতিউর রহমান নিজামী ১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে তিনি সাঁথিয়ার বোয়ালমারী মাদ্রাসায় ভর্তি হন।
শিক্ষাজীবন
১৯৫৫ সালে প্রথম বিভাগে দাখিল এবং ১৯৫৯ সালে আলিম পরীক্ষায় তৎকালীন মাদ্রাসা বোর্ডে ১৬তম স্থান অর্জন করেন। ১৯৬১ সালে প্রথম শ্রেণিতে ফাজিল এবং ১৯৬৩ সালে ঢাকার মাদ্রাসা-ই-আলিয়া থেকে ফিকহ বিষয়ে প্রথম শ্রেণিতে কামিল (বোর্ডে দ্বিতীয় স্থান) সম্পন্ন করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ছাত্র আন্দোলন ও রাজনৈতিক জীবন
ছাত্রজীবনে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের নেতৃত্ব দেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং ২০০১ সালের ৬ মার্চ অধ্যাপক গোলাম আযমের পর দলের আমীর নির্বাচিত হন। আমৃত্যু তিনি এই দায়িত্বে ছিলেন।
সংসদ ও মন্ত্রিত্ব
১৯৯১ ও ২০০১ সালে তিনি পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের মে পর্যন্ত কৃষিমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শেষ জীবন
২০১০ সালে তিনি গ্রেফতার হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২৯ অক্টোবর ১৯৭১ সালের ঘটনাসংক্রান্ত মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেয়, যা আপিল বিভাগে বহাল থাকে। ২০১৬ সালের ১১ মে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দণ্ড কার্যকর করা হয় এবং পাবনার নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়। পৃথক অস্ত্র মামলায় ২০১৪ সালে দেওয়া দণ্ড থেকে হাইকোর্ট ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাঁকে খালাস দেয়।
Birth and Childhood
Mawlana Motiur Rahman Nizami was born on 31 March 1943 in the village of Monmothpur in Santhia upazila, Pabna district. After primary school in his village, he was admitted to Boalmari Madrasah in Santhia.
Education
He passed the Dakhil examination in the first division in 1955 and was placed 16th on the madrasah board in the Alim examination in 1959. He completed his Fazil with first class in 1961, and in 1963 his Kamil in Fiqh with first class from Madrasah-e-Alia, Dhaka, placing second on the board. In 1967 he graduated from the University of Dhaka.
Student Movement and Political Life
As a student he led the East Pakistan Islami Chhatra Sangha. He later joined Bangladesh Jamaat-e-Islami, held various responsibilities, and on 6 March 2001 succeeded Professor Ghulam Azam as the party's Ameer, a post he held until his death.
Parliament and Ministry
He was elected Member of Parliament for Pabna-1 in 1991 and in 2001. He served as Minister of Agriculture from October 2001 to May 2003 and as Minister of Industries from 2003 to 2006.
Final Years
He was arrested in 2010. On 29 October 2014 the International Crimes Tribunal sentenced him to death in a case concerning the events of 1971, and the Appellate Division upheld the sentence. It was carried out at Dhaka Central Jail on 11 May 2016, and he was buried in his home village in Pabna. In a separate arms case, the High Court acquitted him on 18 December 2024 of the sentence given in 2014.